Craft King Kids Desk & Chair Set তৈরি হয়েছে আপনার ছোট্ট সোনামণির কথা মাথায় রেখে — যেন সে নিজের মতো করে পড়তে পারে, আঁকতে পারে, খেলতে পারে আর প্রতিদিনের কাজগুলো করতে পারে সম্পূর্ণ আরামে। মন্টেসরি শিক্ষাদর্শন থেকে অনুপ্রাণিত এই সেটটি শিশুর জন্য একটি সুশৃঙ্খল, গুছানো এবং নিজস্ব পরিবেশ গড়ে তোলে — যেখানে সে নিজেই হয় তার জগতের বস ।
মূল বৈশিষ্ট্য ও সুবিধা
স্বাধীনভাবে শেখার সুযোগ ঃ শিশু যখন নিজের একটা জায়গা পায়, তখন সে নিজেই শিখতে চায়। এই সেটটি শিশুর মধ্যে নিজে নিজে কাজ করার অভ্যাস গড়ে তোলে এবং মনোযোগ ও সৃজনশীলতাকে আরও কয়েক গুন বাড়িয়ে দেয় ।
আরামদায়ক ও শিশু-বান্ধব ডিজাইন ঃ শিশুর উচ্চতার সাথে মিলিয়ে তৈরি এই ডেস্ক ও চেয়ার সঠিকভাবে বসার ভঙ্গি নিশ্চিত করে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও শিশু ক্লান্তি বা অস্বস্তি অনুভব করবে না।
ড্রয়ারসহ স্মার্ট স্টোরেজ ঃ বই, খাতা, পেন্সিল, রঙ — সব কিছু রাখার জন্য রয়েছে বিল্ট-ইন ড্রয়ার। ছড়িয়ে-ছিটিয়ে থাকার দিন শেষ; সব কিছু থাকবে হাতের কাছে, পরিপাটি করে।
মজবুত ও দীর্ঘস্থায়ী ঃ উচ্চমানের মেলামিন বোর্ড দিয়ে তৈরি এই সেটটি যেমন টেকসই, তেমনই দেখতে আকর্ষণীয়। মসৃণ ফিনিশ আর গোলাকার প্রান্ত শিশুর নিরাপত্তার কথা ভেবেই রাখা হয়েছে।
বহুমুখী ব্যবহার ঃ এটি শুধু পড়ার টেবিল নয় — এটি আপনার শিশুর সব কাজের সঙ্গী। পড়াশোনা, আঁকাআঁকি, খাওয়া, খেলাধুলা কিংবা যেকোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি — সব কিছুতেই মানানসই।
স্পেস-সেভিং ডিজাইন ঃ ছোট রুম বা অ্যাপার্টমেন্টেও অনায়াসে মানিয়ে যায়। হালকা ও সুবিন্যস্ত গড়নের কারণে ঘরের যেকোনো কোণে সহজেই সাজিয়ে নেওয়া যায়।
বয়সের সাথে বেড়ে ওঠে ঃ শিশু যত বড় হয়, এই সেটের কার্যকারিতাও তত বাড়ে। বিভিন্ন বয়সে বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী হওয়ায় এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ — শুধু একটি ফার্নিচার নয়, শিশুর বেড়ে ওঠার সঙ্গী।
পণ্যের বিস্তারিত তথ্য
উচ্চতা ৩০.৫ ইঞ্চি
প্রস্থ ৩৩ ইঞ্চি
গভীরতা ২২ ইঞ্চি
ওজন ৭ কেজি ৯৫০ গ্রাম
ম্যাটেরিয়ালঃ উচ্চমানের মেলামিন বোর্ড
বয়সঃ ২-৫ বছর
টেবিল টপ
উচ্চতা ৩২ ইঞ্চি
প্রস্থ ৩ ইঞ্চি
গভীরতা ২২ ইঞ্চি
ওজন ৬ কেজি ৭৩০ গ্রাম
ম্যাটেরিয়ালঃ উচ্চমানের মেলামিন বোর্ড
বয়সঃ
যত্ন ও রক্ষণাবেক্ষণ
নরম ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন; প্রয়োজনে মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। ব্লিচ বা শক্ত কেমিক্যাল ব্যবহার করবেন না। পানি বেশি সময় রাখবেন না—তরল পড়লে দ্রুত মুছে ফেলুন। সরাসরি রোদ ও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন।
ডেলিভারি ও রিটার্নস (Shipping & Returns)
আমরা সারা বাংলাদেশে নির্ভরযোগ্য কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি প্রদান করি।
ডেলিভারি সময়:
- ঢাকার ভিতরে: ১–৩ কর্মদিবস
- ঢাকার বাইরে: ২–৫ কর্মদিবস
(অর্ডার সাধারণত ১–২ দিনের মধ্যে প্রসেস করা হয়)
ডেলিভারি চার্জ:
লোকেশন ও পণ্যের ওজন অনুযায়ী চার্জ প্রযোজ্য। নির্দিষ্ট অর্ডার ভ্যালুর ওপর ফ্রি ডেলিভারি অফার থাকতে পারে।
গুরুত্বপূর্ণ তথ্য:
- ডেলিভারির সময় পণ্য চেক করে গ্রহণ করুন
- কুরিয়ার বা আবহাওজনিত কারণে ডেলিভারি সময় পরিবর্তিত হতে পারে
রিটার্ন পলিসি:
আমরা ৭–১৪ দিনের মধ্যে রিটার্ন সুবিধা প্রদান করি (শর্ত প্রযোজ্য)।
রিটার্নের জন্য পণ্য অবশ্যই অপ্রয়োগকৃত ও মূল প্যাকেজিংসহ থাকতে হবে।
***বিস্তারিত জানতে আমাদের Shipping ও Returns পেইজ ভিজিট করুন।***













Reviews
There are no reviews yet.